Fast, Reliable and Secure

VPS Hosting

Run your business applications, websites and web tools with full control on your server. Choose Windows or Linux as your server OS—and connect seamlessly across low-latency global data centers.

Cheap VPS

লো কস্ট কিন্তু আনকম্প্রোমাইজড স্ট্যাবিলিটি, সিকিউরিটি এবং আপটাইম গ্যারান্টেড VPS সার্ভারস। ডেভেলপার, এজেন্সি বা মিডিয়াম-ট্রাফিক প্রোজেক্টের জন্য টেনশন-ফ্রি ব্যবহার করুন আপনার নিজের ব্যক্তিগত সার্ভার।

VPS ফিচারস

Premium VPS

টপ টিয়ার পারফরম্যান্স দ্রুত গতির কোর ও হই স্পিড মেমরির  Premium VPS থেকে বুস্ট করুন আপনার ওয়েব এপলিকেশনস, ই-কমার্স অথবা অন্য যেকোনো প্রজেক্ট। সাথে থাকছে ৯৯.৯% আপটাইম ও DDos প্রোটেক্টেড নেটওয়ার্ক।

VPS ফিচারস

VPS Auction

যারা মান্থলি বিলিং ও উচ্চ মূল্যের ক্লাউড VPS এর চাইতে কম মূল্যের কিন্তু ভালো মানের KVM VPS পেতে চান তাদের জন্য আমাদের এই  VPS Auction এর আয়োজন। স্টক খুবই সীমিত, যারা নিতে চান স্টকের জন্য যোগাযোগ করুন।

Plan CPU &
RAM
Space &
Bandwidth
Location Price Order
Auction
VPS1
2 Core 4 GB
35 GB NVMe
500 GB Bandwidth
Singapore
$30/yr
Auction
VPS2
4 Core 8 GB
60 GB NVMe
750 GB Bandwidth
SG, HK, US, UK
$60/yr
Auction
VPS3
6 Core 12 GB
112 GB NVMe
1.5 TB Bandwidth
SG, HK, US
$75/yr

Locations & Features of Auction VPS

Note: Auction VPS গুলোতে সার্ভার কন্ট্রোল সুইচ দেয়া হয় না।

অপশনাল ফ্রি কন্ট্রোল প্যানেল

সার্ভার চালাবেন কীভাবে? দক্ষ/অদক্ষ সকল ইউজারদের কথা বিবেচনা করে Echost এর সকল সার্ভারে ফ্রি কন্ট্রোল প্যানেল (শুধুমাত্র নির্ভরযোগ্যগুলো) CloudPanel, OLS Panel ও FastPanel কন্ট্রোল প্যানেলগুলোর প্রি-ইনস্টলের অপশন রাখা হয়েছে যেগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের যেকোনোটি, তারপর খবু সহজেই হোস্ট করুন আপনার অথবা আপনার ক্লায়েন্টেদের ওয়েবসাইট, অনলাইন শপ ।

  • গ্লোবাল ডাটাসেন্টার

    সকল সার্ভার টপ ক্লাউড প্রোভাইডারেদর State of the Art ডাটাসেন্টারে ক্রিয়েট করা হয়ে থাকে ।

  • সার্ভার কন্ট্রোল সুইচ

    অন/অফ সহ হোম পিসির মতো ইজি কন্ট্রোল করুন আপনার সার্ভার।

  • স্ট্রং সিকিউরিটি ও নির্ভরযোগ্য আপটাইম

    ক্লাউড-লেভেল আইসোলেশন, ফায়ারওয়াল ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা।

  • বন্ধুত্বপূর্ণ সহযোগিতা

    সার্ভার-লেভেল ইস্যু থেকে শুরু করে পারফরম্যান্স টিউনিং—Echost সবসময় পাশে আছে।

উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর কোর

সার্ভার গ্রেড 2nd ও 3rd জেনেরেশন AMD EPYC ও নতুন প্রজন্মের Intel XEON Gold প্রসেসরের বাড়তি কোর পারফরমেন্স থেকে ফাস্ট ডেস্কটপ এক্সপেরিয়েন্স পাওয়ার নিশ্চয়তা।

3rd জেনেরেশন AMD EPYC প্রসেসর

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

VPS অর্থ Virtual Private Server (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) যা একটি বা একাধিক ডেডিকেটেড সার্ভারের রিসোর্সেসগুলোকে (প্রসেসর, র‍্যাম, হার্ড ডিস্ক) ব্যবহার করে একটি ভার্চুয়াল বা কৃত্রিম পরিবেশ তৈরি করে তাতে আলাদা আলাদা কন্টেইনারের মধ্যে কৃত্রিম কম্পিউটার তৈরি করা হয়, যেখানে একটি ফিজিক্যাল কম্পিউটারের মতো র‍্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যার থাকে। এভাবে ফিজিক্যাল সার্ভারগুলোর ধারণ ক্ষমতা অনুযায়ী তাতে ৫, ৬, ১০টি অথবা আরো বেশি ভার্চুয়াল সার্ভার তৈরি করা হয়। এই সার্ভারগুলোকেই VPS বা Virtual Private Server বলা হয়।

আপনি একটি VPS ক্রয় করেছেন মানে আপনি এই রকম একটি কৃত্রিম সার্ভার ক্রয় করেছেন, যেখানে ফিজিক্যাল কম্পিউটারের মতো আপনার পছন্দ অনুযায়ী ওপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম ইনস্টল করতে পারবেন ।

যে VPS ক্লাউড সার্ভারে বানানো হয় তাকে ক্লাউড VPS বলা হয়। ক্লাউড প্রযুক্তির পূর্বে VPS বানানো হতো (এখনো হয়) একটি মাত্র ডেডিকেটেড বা ফিজিক্যাল সার্ভার কম্পিউটারে, অন্যদিকে ক্লাউড VPS বানানো হয় একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে গঠিত একটি ক্লাউড সার্ভারে । একটি ডেডিকেটেড সার্ভারে হয়তো ১২টি CPU কোর ও ১৬জিবি র‍্যাম থাকতে পারে, অন্যদিকে একটি ক্লাউড সার্ভার যেহেতু একাধিক ফিজিক্যাল সার্ভার নিয়ে গঠিত তাই এতে অনেকগুলো CPU কোর ও র‍্যাম (যেমন ৩০০ কোর ও ৩০০জিবি র‍্যাম) থাকতে পারে।

এদিক দিয়ে সাধারণ VPS কম শক্তিশালী এবং তা প্রায়শই ডাউন হতে পারে, অপরদিকে ক্লাউড সার্ভারে যেহেতু অনেক রিসোর্সেস থাকে তাই এটি অপেক্ষাকৃত বেশি শক্তিশালী এবং প্রয়োজন মতো এর রিসোর্সেস কমা/বাড়া করা যায় এবং এই ধরনের সার্ভার সহজে ডাউন হয় না কারন কোন একটি সার্ভারের ত্রুটি দেখা দিলে ক্লাউডের অন্য সার্ভারগুলো সেটার ব্যাকআপ হিসাবে কাজ করে।

হোস্টিং কন্ট্রোল প্যানেল অর্থ যে প্যানেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ফাইল ও ডোমেইনগুলো কন্ট্রোল করবেন, অন্যদিকে সার্ভার কন্ট্রোল প্যানেল অর্থ, কম্পিউটারের পাওয়ার ও রিস্টার্ট বাটন, ওপরেটিং সিস্টেম ইনস্টলেশন, স্ন্যাপশট ও ব্যাকআপ ম্যানেজমেন্ট ইত্যাদি বোঝায়, যেন আপনি আপনার ভার্চুয়াল কম্পিউটারটি আপনার চাহিদা মতো সেটাপ ও নিয়ন্ত্রন করতে পারেন।

যেকোন সমস্যায় আন্তরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন ইনশা’আল্লাহ, টিকেট, ইমেইল অথবা ফোনে অথবা হোয়াটস এ্যাপ বা মেসেন্জারের মাধ্যমে।

ভেন্ডর প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিসগুলোর মূল্য USD তে দেখানো হয়েছে, মূল্য পরিশোধের সময় BDT তে কনভার্ট করা হবে। পেমেন্ট করা যাবে সহজলভ্য যেকোন মাধ্যম যেমন bKash, রকেট, ক্রেডিট-ডেবিট কার্ড ইত্যাদি থেকে।

আরো কোনো প্রশ্ন?

বিশেষ কোনো ফিচার অথবা Echost এর হোস্টিং রিলেটেড যেকোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেনঞ্জার অথবা WhatsApp এর মাধ্যমে নির্দ্বিধায় আমাদেরকে তা অবহিত করুন ।